মুন্সীগঞ্জের সিরাজদিখানে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা
নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আজ রবিবার দুপুর দেড়টা থেকে বিকাল ৩ পর্যন্ত উপজেলা মোড়, নিমতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অভিযান পরিচালনা করে এই জরিমানা দেওয়া হয় ।এসময় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৮৬০ দন্ডবিধি ২৬৯ ধারায় মোট ৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনিটরিং ও মাস্ক বিতরণ করেন এবং জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস