বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৫০তম মৃত্যুবার্ষীকি উপলক্ষে সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের ৫০ তম মৃত্যু বার্ষীকি উপলক্ষে আখাউড়া উপজেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পস্থাপক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
আজ ১৮ এপ্রিল রবিবার দুপুর ১২ টার সময় উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুয়েল, সাধারন সম্পাদক মোহাম্মদ আবির, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সহ সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আল আমিন ও মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি মোশাররফ হোসেন কবির প্রমুখ।
পরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের জন্যে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ভিএস