আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন হোসেন (১৯) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন উপজেলার কদমডাঙ্গা গ্রামের হারুনর রশিদের ছেলে।

আটঘরিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, নিহত শাওন বেরুয়ান গ্রামের আফজাল হোসেনের বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদুৎপৃষ্ট হয়ে ঝুলে থাকে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রায় আড়াই ঘন্টা পর আটঘরিয়া ফায়ার সার্ভিসের ইউনিট তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর