এক দিনের বন্ধ শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলার আমদানি -রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো:মেহেদী হাসান খান (বাবলা) চালুর বিষয়টি নিশ্চিত করেন।
বাবলা বলেন, গত শনিবার (১৭ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার পঞ্চম দফার নির্বাচন ভোট গ্রহণ উপলক্ষে উভয় দেশের সম্মতিতে গত শনিবার ১ দিন বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে যথাসময়ে বাংলাবান্ধা স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে।
বার্তাবাজার/ভিএস