নিত্যপণ্যের দাম স্বাভাবিক, মানুষজন খুশি হওয়ার কথা: বাণিজ্য সচিব
দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক আছে বলে দাবি করেছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। এজন্য তিনি সাধারণ মানুষজন খুশি হওয়ার কথা বলেও মনে করেন। মানুষজন ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পেরেও সন্তুষ্ট না হওয়ায় তিনি বিষ্মিত হয়েছেন।
শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর কাঁচাবাজার পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, মার্কেটের অবস্থা স্থিতিশীল রয়েছে। আমি মনে করি সাধারণ মানুষ এতে খুশি থাকার কথা। কোনো অসাধু ব্যবসায়ী পণ্যমূল্য বাড়াতে কারসাজি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে নিয়মিত।
কাঁচাবাজারের পাশাপাশি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমও পরিদর্শন করেন বাণিজ্য সচিব।
বার্তা বাজার/এসজে