বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
কেরানীগঞ্জ মডেল থানার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল মন্টু জানান, আমান উল্লাহ আমানের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। শনিবার দুপুর ১টার দিকে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সোবহান স্বপন বলেন, আমানের পরিবারের অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। সবাই ভালো আছেন। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আমান উল্লাহ আমানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রানা আহুমেদ/বার্তাবাজার/ভিএস