ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার আনালিয়া বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বার্তাবাজারকে জানান, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও দুইজনের মরদেহ পড়া ছিল। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটিকে অজ্ঞাত কোন ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে চলে গেছে। এ কারনেই হয়তো দুইজনের মৃত্যু হয়েছে।
মরদেহ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পুর্ব থানায় রাখা হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস