১ মাস পর করোনামুক্ত হলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমদ করোনা নেগেটিভ হয়েছেন। তার শারিরীক অবস্থার আগের চেয়ে উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।

এর আগে ৫ বার করোনা পরীক্ষা করা হয় রুহুল কবীর রিজভীর। প্রতিবারই তার পজেটিভ আসে। ৬ষ্ঠ বার পরীক্ষার পর তার নেগেটিভ ফলাফল আসে।

ডা. রফিকুল ইসলাম জানান, রিজভীর করোনার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিৎসা চলছে। এখনো রিজভীকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে নিজে হাঁটাচলা ও নড়াচড়া করতে পারছেন।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর