ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের সময় শহরজুড়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি গ্রেপ্তারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। এ নিয়ে তান্ডবের ঘটনায় মোট ২৬৮ জন গ্রেপ্তার হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যম কর্মী কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের তান্ডবের ঘটনায় জড়িত আরো ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। এ নিয়ে এসব ঘটনায় মোট ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তান্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। ৫৫টি মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাত পর্যন্ত মামলার ২৬৮ জন আসামীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ আসামীদের ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে গ্রেপ্তার করছে।
মোঃ রাসেল আহামেদ/বার্তাবাজার/পি