করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাবলিক হলে লোহাগাড়া প্রেসক্লাবের সার্বিক তত্বাবধানে ২শ’ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ছোলা ১ কেজি, পেয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি, সয়াবিন ১ লিটার, মসুর ডাল ১ কেজি ও লবণ ১ কেজি।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব জিতু।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প কর্মকতা (পিআইও) মোহাম্মদ মাহবুব আলম শাওন ভুইঁয়া, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এই সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ক্রীড়া সম্পাদক মিনহাজ, কার্যনির্বাহী সদস্য, আব্দুল জব্বার ফিরোজ, আতাউর রহমান মাসুদ, আব্দুল করিম ও আরিফুল ইসলাম রিফাত প্রমূখ।
আবদুল করিম/বার্তাবাজার/পি