নবীনগরে লকডাউন ভেঙ্গে সাপ্তাহিক হাট বসিয়েছে ইজারাদার

করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এ লকডাউন উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর বাজারে সাপ্তাহিক হাট বসেছে ইজারাদার বাজারে বিভিন্ন রকমের নিত্য পণ্যের দোকান সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।

শনিবার (১৭ এপ্রিল) উপজেলার শ্রীঘর বাজারে এ হাট বসিয়েছে বাজার ইজারাদার। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি বলে জানান বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মাখন।

জানা গেছে, নবীনগর উপজেলার সর্ববৃহৎ হাট শ্রীঘর বাজার, প্রতি সপ্তাহে একদিন শনিবার বসে পশুর হাট। হাটে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে কোন মাস্ক নেই।

মোঃ আক্তারুজ্জামান নবীনগর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর