ফিনিক্স পাখির মতোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল। বিএনপির রাজনীতির সঙ্গে দেশের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। যারা সত্যিকার অর্থে স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে তাদের দল হচ্ছে বিএনপি।
এ কারণে বিএনপিকে কখনোই নিঃশেষ করা সম্ভব হয়নি, বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু কখনোই শেষ করতে পারেনি। ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে।’
বিএনপিবিরোধী নানা তৎপরতার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘কোনো ষড়যন্ত্রই দলটিকে থামিয়ে রাখতে পারবে না।’
জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি দলের সাংগঠনিক শৃঙ্খলা ও শক্তি বাড়ানোর কাজ চলছে বলেও জানান দলীয় মহাসচিব।
বার্তাবাজার/নব