হেফাজত নেতা মাওলানা জালাল গ্রেফতার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

এ প্রসঙ্গে তিনি বলেন, মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের একাধিক মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সহিংসতার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

গত কয়েকদিনে বিভিন্ন অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্লাহ, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর