সৌদি এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট আগামীকাল রোববার (১৮ এপ্রিল) থেকে চলবে। ১৪ থেকে ২১ তারিখে যাদের টিকিট করা ছিল বা আছে, তাদেরকে আজ নতুন করে টিকিট দেওয়া হবে।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এয়ারপোর্ট না গিয়ে প্রথমে ১৪ থেকে ২১ তারিখের টিকিটগুলো রিইস্যু করতে হবে। আমরা যতটুকু পারি ব্যবস্থা করবো। না হলে আপনাদের ডেকে এনে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, আগামীকাল যে ফ্লাইটগুলো আছে আগে সেগুলো পরিপূর্ণভাবে শেষ করার চেষ্টা করি। এরপর পর্যায়ক্রমে এপ্রিলের ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখের যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে দেশে ছুটিতে এসে লকডাউনের কারণে আটকে পড়া সৌদি প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটের টিকিটের জন্য সকাল থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে বিক্ষোভ করে।
বার্তাবাজার/নব