পাংশায় ভোক্তার অভিযানে কারখানাসহ ৩ সেন্টারকে জরিমানা

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে রাজবাড়ীর পাংশায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মা মুড়ি কারখানা, সুজন এন্টার প্রাইজ ও ডাঃ মঈন চক্ষু ফ্যাকো সেন্টারকে জরিমানা করেছে।

শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পাংশায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বহলাডাঙা মা মুড়ি কারখানাকে ভোক্তা আইনের ৪৩ ধারায় ৪ হাজার টাকা, মৈশালা বাজারে সুজন এন্টার প্রাইজকে ৩৮ ধারায় ৫০০ টাকা ও ডাঃ মঈন চক্ষু ফ্যাকো সেন্টার কে ৩৯ ধারায় ৫ হাজার টাকা সর্বমোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূযর্য কুমার প্রামানিক, পেসকার সবুজ হোসেন এবং শৃঙ্খলায় পাংশা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর