শেরপুরে মন্দিরের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

বগুড়ার শেরপুরের ফুলবাড়ি ঘাটপাড় এলাকায় মন্দিরের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৭ এপ্রিল) সকালে অসিম দত্ত বাদি শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার পৌরশহরের দত্তপাড়ার মৃত অনাথ দত্তের নামে পাইকপাথালিয়া মৌজার জেএলনং ১৪০, সিএস খতিয়ান ৯১, এমআর আর খতিয়ান ১২৫, সাবেক ও হাল দাগ ১৩/৪৪, ২৬/৮২ এর ৫৩ শতাংশ জমি ভোগদখল করা অবস্থায় শ্রী শ্রী করুনা মায়া মন্দিরের নামে ১৯৫৭ সালে দান করেন।

ওই মন্দিরের সম্পত্তি একই উপজেলার ফুলবাড়ী, দামুয়া, জয়নগর গ্রামের নাজমুল হক আকন্দ, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, শরিফ উদ্দিন, আলাউদ্দিন, আব্দুস সাত্তার প্রামানিক, সাইফুল ইসলাম, মো. মোস্তাক, মো. টুকু দখল করে বাড়ি নির্মাণ করছে। এর প্রেক্ষিতে বগুড়া সহকারি জজ আদালতে মামলা চলমান রয়েছে।

এদিকে দেশে করোনা প্রভাব ও লকডাউন চলাকালীন সময়ে প্রতিপক্ষরা ৯ এপ্রিল সকালে ওই মন্দিরের সম্পত্তি জোরপূর্বক দখল করে বাড়ীঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে আমরা কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই মন্দির চত্ত্বরে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা আমাদেরকে মারধর করার চেষ্টাসহ নানা ভয়ভীতিসহ হুমকী দেয়। এ ঘটনার প্রেক্ষিতে আদিন্দমোহন দত্তের ছেলে অসিম কুমার দত্ত বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে শেরপুর শহর ফাঁড়ির ইনচার্জ মো. ছাম্মাক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর