টাঙ্গাইলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে ৪ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

শনিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার কোকডহরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ আলী (৩৩) বল্লা দক্ষিণ পাড়ার মৃত তাইজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর