আজও সারাদেশে কালবৈশাখী ঝড় হতে পারে

সারাদেশে গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) থেকে শনিবার (১৭ এপ্রিল) ভোররাত পর্যন্ত কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে। আজও সারাদেশে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার থেকে শনিবার ভোররাত পর্যন্ত দেশের প্রায় অর্ধেক বা ১৯টি অঞ্চলে কালবৈশাখী ঝড়-বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ও সিলেটে ৩৫ মিলিমিটার করে। ঢাকাতে ২৪ মিলিমিটার, মাদারীপুরে ৩ মিলিমিটার, গোপালগঞ্জে সামান্য, ময়মনসিংহে ১৪, নেত্রকোনায় ২৯, কুমিল্লায় ১, চাঁদপুরে ৩, মাইজদিকোর্টে ৬, ফেনীতে ১২, শ্রীমঙ্গলে ২২, রংপুরে ৩০, দিনাজপুরে ১৫, সৈয়দপুরে ২৮, তেঁতুলিয়ায় ১৪, ডিমলায় ২৮, রাজারহাটে ১৮ ও ভোলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, যশোর, রাজশাহী, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর