ফ্ল্যাটের দরজা ভেঙে ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় নিজ ফ্ল্যাটের দরজা ভেঙে শিক্ষক ও কলামিস্ট ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার(১৭ এপ্রিল) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের ফ্ল্যাট থেকে বিশিষ্ট এই শিক্ষাবিদের মরদেহ উদ্ধার করা হলেও মৃত্যুর কারণ এখনি জানা যায়নি।

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বাসায় একা থাকা অবস্থায় পুলিশ দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পায়। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর