সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ১১ হাজার ৪১২ জন। মারা গেছেন ৩০ লাখ ১২ হাজার ৭ জন ও সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার ৩৬৬ জন।
শনিবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৮ টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন। মারা গেছেন ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ১৮৭ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৮৮৯ জন।
আক্রান্তের তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন। মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন ও মারা গেছেন ১০ হাজার ১৮২ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।
বার্তাবাজার/নব