ভারত পশ্চিমবঙ্গ রাজ্যে বিধান সভার নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য শনিবার (১৭ এপ্রিল) ১ দিনের জন্য সকল প্রকার আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে ভারতের শিলিগুড়ি নর্থ বেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ার অস্যাসিয়েশন ও বাংলাদেশের পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্ধের বিষয়টি পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো:মেহদেী হাসান খান (বাবলা) নিশ্চিত করেন।
বাবলা জানান, ভারতে বিধান সভার নির্বাচন উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) এক দিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে যথারীতি এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বার্তাবাজার/পি