রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের ১১ তলা থেকে লাফ দিয়ে নীচে পড়ে আসিফ ইকবাল (৫০) নামে এক করোনা রোগী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মুগদা মেডিক্যালে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর ইস্কাটন এলাকার বাসিন্দা আসিফ ইকবাল ব্যক্তিগত জীবিনে অবিবাহিত। তার আত্মীয়দের বেশিরভাগই যুক্তরাষ্ট্র প্রবাসী। হাসপাতালে তিনি একাই কোভিড ইউনিটের ১১০৬ নং কেবিনে চিকিৎসাধীন ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনাস্থলে থাকা এক লোক জানিয়েছেন, মারা যাওয়া আসিফ ইকবাল যে চিরকুট রেখে গেছেন তাতে লিখা ছিল, ‘আমার মৃত্যুর পর মরদেহ যেন ইসলামী শরিয়ত অনুযায়ী দাফন করা হয়।’ এছাড়াও চিরকুটে স্বজনদের কয়েকজনের মোবাইল নম্বরও ছিল।
পরিচয় না জানানোর শর্তে হাসপাতালের এক চিকিৎসক জানান, মারা যাওয়া ব্যক্তি আত্মহত্যার পূর্বে একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি আত্মীয়দের মোবাইল নম্বর লিখে গেছেন। কিন্তু স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে এখন পর্যন্ত কেউ তার মরদেহ নিতে আসেনি। মরদেহটি আপাতত মুগদা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে