আপনারতো শরম নেই: সেতুমন্ত্রীকে ছোট ভাই

আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তার ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আপনাকে কালকে বাদল গালিগালাজ করছে। আপনার তো শরম নাই। আপনার শরম থাকলে আপনি এটার প্রতীকার করতেন, করেন নাই।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নিজের আইডি থেকে ফেসবুক লাইভে এসে তিনি এই কথা বলেন।

বড় ভাইকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কী করবেন, আমাকে মেরে ফেলবেন, ফেলেন। জেলে দিবেন দেন। কালকেও রাজাকারের সন্তান বলছে, প্রকাশ্য দিবালোকে, রূপালী চত্ত্বরে। আপনার শরম আছে? আপনার লজ্জা আছে? আপনার লজ্জা থাকলে আপনি রিজাইন দিয়ে ঘরে ঢুকে যাইতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্থ করছেন। আমি সবাইকে চিনি ওপর থেকে নীচ পর্যন্ত। আমরা কালোকে কালো বলবো সাদাকে সাদা বলব।

তিনি বলেন, তার স্ত্রীকে রক্ষা করবে কীভাবে। তার স্ত্রী আমাকে মারার জন্য এক কোটি টাকা দিছে। বাদল এগুলো সব রেকর্ড করে রাখছে, তার স্ত্রী বলছে আমাকে মারার জন্য। পরে বাদল রেকর্ডের হুমকি দিলে তাকে দ্রুত জেল থেকে ছেড়ে দেয়। বাঁচাইতে পারবেন? ওয়ান-ইলেভেনের পরে দুদক তার বিরুদ্ধে মামলা দেয় নাই? এটা এখন ধামাচাপা দিয়ে রাখছে। ওয়ান-ইলেভেনের পর তো বর্ডার দিয়ে চলে গেছেন চুরি করে।

এ সময় তিনি বলেন, ‘অন বর্ডারের দরজা টোয়াই হাইতেন নয়। কয়দিন বাঁচাবেন, কেমনে বাঁচাবেন, কারে দিয়ে বাঁচাবেন। সিঙ্গাপুরে কত হাজার কোটি টাকা আপনার অসুস্থতার নামে তুলেছে? আরো হাজার কথা আছে। কার কার কাছে কত টাকা আছে, কোন কোন বান্ধবী ও আত্মীয়ের কাছে কত টাকা। আমার ভাই টাকার অভাবে ফাঁসি দেয়। আমার ভাইকে টাকার অভাবে মানুষের দেনা মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হয়। আপনি কাদেরকে লালন করেন?’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর