ধর্ম ও আ’লীগ নিয়ে নূর পাগলের প্রলাপ ছড়াচ্ছেন

সম্প্রতি ফেসবুক লাইভে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দেওয়া একতি বক্তব্য ইতোমধ্যে বেশ আলচিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।

তাছাড়া ছাত্রলীগ-যুবলীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা নিজেদের মুসলমান দাবি করেন, অন্তত আওয়ামী লীগ কইরেন না।’একইসাথে আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না।

করোনাভাইরাসের বিস্তার রোধে সর্বত্র জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা বেঁধে দেওয়ার যে নির্দেশনা সরকার দিয়েছে, তা অমান্য করার জন্যও সবাইকে আহ্বান জানান নূর।

ডাকসুর সাবেক ভিপির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য বলছেন, নূর মানসিক বিকারগ্রস্ততার জায়গা থেকে সব সময় উল্টোপাল্টা কথাবার্তা বলে থাকে। এর দ্বারা তিনি ইতিমধ্যে ছাত্র সমাজের কাছে হাসির পাত্র হিসেবে উপস্থাপিত হয়েছেন। তার কথায় এখন আর কেউ গুরুত্ব দেয় না।

তিনি আরও বলেন, দেশের ধর্মীয় অনুভূতি ও রাজনীতি সম্পর্কে নূরের বিন্দুমাত্র জ্ঞান নেই। অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে নিজেকে প্রচার করার জন্য, তিনি এরকম পাগলের প্রলাপ ছড়ান। আমি তার মানসিক সুস্থতা কামনা করি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর