ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুরের গ্রামের বাড়ি ককটেল হামলা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে ককটেল হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন পর্যায়ে ৭টা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি সেখানে যান।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। অবিষ্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের বিরোধ চলছে। কাদের মির্জার অভিযোগ ওবায়দুল কাদের তার প্রতিপক্ষদেরকে সহযোগিতা করছেন।

এসব অভিযোগ তুলে শুক্রবার (১৬ এপ্রিল) ফেসবুক লাইভে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে বিবদমান সমস্যার সমাধান করতে বলেন কাদের মির্জা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর