ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত জাহানারা মসজিদের নিচে হিন্দু ধর্মের দেবতা কৃষ্ণের মূর্তি আছে কি না তা খতিয়ে দেখার জন্য আদালতে পিটিশন জারি করা হয়েছে। আদালত থেকে নির্দেশনা দেওয়া হলে ভাঙা হতে পারে মসজিদটি।
প্রদেশের শৈলেন্দর সিং নামে এক আইনজীবী হিন্দু দেবতা কৃষ্ণের বংশধর দাবি করা মনীশ যাদব নামে এক ব্যক্তি এবং দেবতা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের পক্ষে এ পিটিশন দায়ের করেছেন।
পিটিশনে বলা হয়েছে, মোগল সম্রাট আওরঙ্গজেব মথুরা জামানস্থান মন্দিরে ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখান থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে আসেন। পরে আগ্রায় জাহানারা মসজিদের নিচে সেটিকে পুঁতে রাখে। জাহানারা মসজিদের নিচে দেব-দেবী মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।
প্রসঙ্গত, ধর্মীয় যুক্তি দেখিয়ে ভারতের বাবরি মসজিদ ভাঙার পর এই মসজিদে যদি হামলা হয় তাহলে এটি হবে ভারতে দ্বিতীয়বারের মত কোনো ঐতিহাসিক মুসলিম উপসনালয়ে আঘাত হানা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বার্তা বাজার/এসজে