উগ্রতার দায়ে ইসলামিক সংগঠন নিষিদ্ধ করল ইমরান খান সরকার

পাকিস্তানে একটি উগ্রবাদী ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের কারণে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।

জানা যায়, তেহেরিক-ই-লাবায়েক পাকিস্তান (টিএলপি) নামের ওই সংগঠনটির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার টানা তিন দিন সংঘর্ষ হয়। যাতে মারা যায় অন্তত সাত জন এবং প্রায় ৩০০ পুলিশকর্মী আহত হয়েছিলেন। এই ঘটনার পরই এমন সিদ্ধান্ত জানালো ইমরান খান সরকার।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, ১৯৯৭-এর সন্ত্রাস বিরোধী আইনের ১১-বি ধারার অধীনে টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করা হল।

উল্লেখ্য, টিএলপি-র প্রধান সাদ হুসেন রিজভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই মাথাচাড়া দেয় দলটি। ২০ এপ্রিলের মধ্যে তাকে মুক্তি দেওয়ার সময়সীমা দিয়ে সোমবার থেকে শুরু করে বিক্ষোভ। বিক্ষোভের লক্ষ্য অবশ্যই ইমরান খানের সরকার। দেশজুড়ে পথ অবরোধ করে তারা। সূত্র : আজকাল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর