কেরানীগঞ্জে লকডাউন না মানায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শুরু হয়েছে ‘সর্বাত্মক লকডাউন’। আর এই লকডাউনের তৃতীয় দিনে কেরানীগঞ্জে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।এসময় লকডাউন অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ।

শুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার জিনজিরা ও শাক্তা ইউনিয়নে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ প্রতিষ্ঠানকে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান গুলো হলো লসমনগঞ্জ ওয়াশিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি (৫০,০০০) জিনজিরার ন্যাশনাল টেইলার্স (৫,০০০), ফোরকান স্টোর (১০,০০০), খন্দকার নুরুর আলম টেইলার্স (২,০০০) এবং শাক্তা ইউনিয়নের শরিফ ফুড কোর্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্বদেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। এ সময় জরিমানার পাশাপাশি লকডাউন বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং এবং মাস্ক বিতরণ করেন।

ছবি-বার্তা বাজার

এছাড়াও একই সময় সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল মডেল থানার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন। তবে জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুর নির্দেশনায় সকল ওয়ার্ডের মেম্বারগন কেরানীগঞ্জের কদমতলী বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডার চত্ত্বর থেকে শুরু ঢাকা-দোহার রোডের জনি টাওয়ারত বাঁশের বেঁড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।

জিনজিরা এলাকার প্রবেশমুখ জনি টাওয়ারের সামনেও বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করা হয়। রাস্তা বন্ধ করে দেওয়াতে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। এছাড়াও সরকারি নিষেধাজ্ঞা অমান্য যেসব ইফতারের বাজার বসানো হয়েছিলো সেগুলোও তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম, ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু, ঢাকা জেলা (দক্ষিন) ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর পিজুষ মালো, জিনজিরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার ওহয়াহীদুল ইসলাম রাসেল, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মাসুদ হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ ইসলাম, ৪নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ রমজান আলী, ৫নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড মেম্বার রমিজ রাজা অপু, ৭নং ওয়ার্ড মেম্বার নাজির হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম হোসেন মোয়াজ্জেম ও ৯নং ওয়ার্ড মেম্বার শামীম আলী প্রমূখ।

রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর