জাতীয় যুব সংহতির রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রুবেল ইসলাম রনিকে আহ্বায়ক ও আমানত শাহ মন্ডল সাগরকে সদস্য সচিব করে জাতীয় যুব সংহতির রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ করা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুবসংহতির আহবায়ক, হোসেন মকবুল শাহরিয়ার আসিফের নির্দেশক্রমে রংপুর সদর উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক কমিটি প্রদান করার জন্য বলা হলে ১২ সদস্য বিশিষ্ট কমিটি পাশের জন্য সুপারিশ করেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং পরে তা অনুমোদন করেন জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম।

আহবায়ক কমিটির ১০ জন যুগ্ম আহবায়করা হলেন- সাইফুজ্জামান টপি, সাইফুল ইসলাম রঞ্জু, মাসুদ রানা, শামসুজ্জামান মিলন, তানভির আহমেদ আনিক, মেহেদী হাসান, সুমন শাহ, জিয়াউর রহমান, রিয়াজুল ইসলাম ও রাশেদুল ইসলাম।
এছাড়া খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ও নির্দেশনা দেয়া হয়।
আহবায়ক কমিটির নতুন সদস্যরা বলেন মরহুম পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর স্বপ্ন বাস্তবায়নে এই সংগঠন সর্বাত্বক কাজ করে যাবে।

রকি আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর