হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা জুবায়েরকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) ইফাতারের আগ মুহুর্তে তাকে রাজধানীর লালবাগে অবস্থিত বাসা থেকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, মাওলানা জুবায়ের নামে একজন হেফাজত নেতাকে সন্ধ্যায় লালবাগ থেকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সময়ের দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, মাওলানা জুবায়েরসহ হেফাজতের কেন্দ্রীয় সাতজন নেতাকে গ্রেফতার করা হলো। এছাড়া বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী আন্দোলনের সময় দেশজুড়ে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।

এর আগে প্রথম রমজানে লালবাগ থেকে গ্রেফতার হেফাজত নেতা মাওলানা শাখাওয়াত হোসেন রাজী সম্পর্কে মাওলানা জুবায়েরের ভায়রা ভাই। তারা উভয়ই ইসলামী ঐক্যজোটের প্রয়াত নেতা মাওলানা ফজলুল হক আমিনীর জামাতা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর