২০ জন নয়, মসজিদের আয়তন অনুযায়ী মুসল্লি নির্ধারণের দাবি

প্রাণঘাতী করোনার উরধ্বমূখী সংক্রমণ রোধ করতে সরকার কর্তৃক ২০ জন একসাথে নামাজ আদায়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তব সম্মত নয় বলে দাবি করেছেন মুসল্লি ও ইসলামি চিন্তাবিদরা। একইসাথে তারা মসজিদের আয়তন অনুযায়ী মুসল্লির সংখ্যা নির্ধারণের পরামর্শ দিয়েছেন।

মুসল্লিদের দাবি, ঢালাওভাবে এমন সিদ্ধান্তে জামাতে নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মসজিদের ধারণক্ষমতা বিবেচনা না করে সব আয়তনের মসজিদের জন্য মুসল্লির একই সংখ্যা নির্ধারণ করা গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যবিধি মেনে অনেক মসজিদে পর্যাপ্ত জায়গা থাকার পরও নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ প্রসঙ্গে মুসল্লিরা বলেন, রমজান মাসে মানুষ তো মসজিদে আসবেই। সেখানে ২০ জনের সংখ্যা নির্ধারণ করে দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত নয়। কোন ২০ জন নামাজ পড়বে এ নিয়ে মারামারিও লেগে যাচ্ছে অনেক সময়। সবাই মাস্ক নিয়ে নামাজ পরবে এই নিয়ম করে দিলেই সবচেয়ে বেশি ভাল হতো।

তারা বলেন, ৩ ফুট দূরুত্বে নামাজ পরা আর মসজিদের আয়তন অনুযায়ী সংখ্যা নির্ধারণ করাটাই বেশি ভাল হতো। এভাবেই আমাদেরকে নামাজ পড়তে দেওয়া উচিত। ইসলামি চিন্তাবিদরা এ ধরনের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় দাবি করে তা পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন।

ইসলামি চিন্তাবিদ মিছবাহুর রহমান চৌধুরী বলেন, এ সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। সব মসজিদের আয়তন সমান নয়। বাইতুল মোকাররমে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। চাইলে স্বাস্থবিধি মেনে মুসল্লিদের নামাজ পড়তে দেওয়া যেতে পারে। এটা আরও আলোচনা করা উচিত ছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর