কপাল ভালো মন্ত্রী হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা বিভিন্ন সময় মন্তব্য করে বেশ আলোচিত হয়েছেন। তার তীর্যক মন্তব্য থেকে কেউই বাদ যাচ্ছে না। এবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় তিনি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্দেশ্য বলেন, যদি হিসাব করে দেখেন তাহলে আমার রাজনীতির বয়স আপনার থেকে এক দিন হলেও বেশি হবে। ওয়ান ইলেভেনের পর আমরা ছিলাম নেত্রীর পাশে আপনারা কোথায় ছিলেন। আপনাদের কপাল ভালো মন্ত্রী হয়েছেন। তাই বলে কি আমরা বিচার পাবো না?

তিনি বলেন, যেখানেই বলি ‘শান্ত থাকো’ আর ‘দেখছি’ এই দুইটা শব্দ ছাড়া গত ৩ মাস আমার উপর, আমার কর্মীদের উপর এবং আমার পরিবারের উপর এত অত্যাচার হয়েছে যে আমি কোনো প্রতিকার পাইনি।

কাদের মির্জা বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রথমেই একটা অভিযোগ করেছিলাম। কয়েকজনের নাম উলে­খ করে বলেছি এরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমি অনুলিপি দিয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আইজিপিসহ বিভিন্ন জায়গায় অনুলিপি জমা দিয়েছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথাও হয়েছে। উনি বলেছেন আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দিচ্ছি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। আমি আশ্বস্ত হলাম, কিন্তু পরিতাপের বিষয় হলো আজকে ৩ টি মাস চলে গেলেও স্বরাষ্ট্রমমন্ত্রী মহোদয় কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

তার ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, গতকাল বাদল আপনাকে নিয়ে গালিগালাজ করেছে। আপনার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলেছে। কালকেও বলেছে আপনি রাজাকারের সন্তান। এরপরও কি আপনার শরম হয় না? আসলে আপনার শরম নাই। শরম থাকলে আপনি প্রতিকার করতেন। চুপ করে থাকতেন না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর