‘এই জুলুমের শেষ একদিন হবে, কোনো জালিম চিরস্থায়ী হয়নি’

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি। আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। হাসরের দিনের পাকড়াওকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোন জালিম চিরস্থায়ী হয়নি।

শুক্রবার (১৬ এপ্রিল) হাটহাজারি মাদ্রাসার বড় মসজিদ বাইতুল করিমে জুমার নামাজের আগে বয়ানে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, আল্লাহ তায়ালা ফেরআউনকেও সুযোগ দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি। মনে রাখবেন আল্লাহ তায়ালা ছাড় দেন ছেড়ে দেন না। এই রোজা রমজানের দিনে নিরাপরাধ আলেম-ওলামাদের ওপর অন্যায়ভাবে এই জুলুম আল্লাহ বরদাশত করবেন না। এগুলোর বদলা নেবেন, অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না। আল্লাহর আজাবকে ভয় করুন।

জুমার নামাজের আগে দীর্ঘ ৫০ মিনিট ব্যপ্তি বয়ানে রোজার ফজিলত, প্রয়োজনীয় মাসায়িল, ইতিফাকসহ নানা বিষয়ে কোরআন ও হাদিসের উপর বাবুনগরী আলোচনা করেন।

মুসল্লিদের উদ্দেশ্যে বাবুনগরী বলেন, চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে তা-ই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না। সবুর করুন। দোয়া ও ইসতিগফার পড়ুন। আল্লাহ তায়ালা উত্তম বদলা দেবেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর