সম্প্রতি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য হএ যাওয়া আসনে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল। প্রয়াত আসলামুল হক তার ছোট বেলার বন্ধ ছিলেন তার অসমাপ্ত কাজগুলো সম্পাত করাই তার ইচ্ছা বলে জানান।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ডিপজলকে অনেকে বিএনপির কাউন্সিলর হিসেবেই জানেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো কালেই বিএনপি ছিলাম না। আমাকে বিএনপি বানিয়ে রেখেছিল। আমি যতদূর জানি বিএনপির কোথাও আমার নাম নেই। আমার প্রথম দল আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের পক্ষেই নির্বাচনে অংশ নিতে চাই।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ছবি শেয়ার করার মাধ্যমে নিজের ইচ্ছার কথা জানান ডিপজল। সেখানে তিনি লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ_হাসিনা যদি আমাকে ঢাকা – ১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষ এর সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী – আলহাজ্ব মনোয়ার হোসেন ডিপজল!
উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা ডিপজল পরবর্তীতে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ডিপজল একাধারে একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
বার্তা বাজার/এসজে