পাকুন্দিয়ায় বিধি-নিষেধ অমান্য করায় ১৭ জনকে জরিমানা

করোনার সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় ধাপে কঠোর লকডাউনে সরকার ঘোষিত ১৩ দফা বিধি-নিষেধ অমান্য করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ১৭ জনকে ছয় হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং উপজেলার মির্জাপুর বাজারের সাপ্তাহিক গরুর হাট বন্ধ করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পৌরসদর বাজারসহ বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া থানা পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাকুন্দিয়া পৌরসদর ও মির্জাপুর এলাকায় দোকান খোলা রাখার দায়ে, মুখে মাস্ক পরিধান না করায় পথচারীকে জরিমানা করা হয় এবং উপজেলার মির্জাপুর বাজারের সাপ্তাহিক গরুর হাট বন্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বার্তাবাজারকে জানান, লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৭টি মামলায় ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং উপজেলার মির্জাপুর বাজারের সাপ্তাহিক গরুর হাট বন্ধ করা হয়।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর