করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে, সর্বনিম্ন সিলেটে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০১ জনের মধ্যে ৫৯ জন ঢাকা বিভাগের। এ সময়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, রংপুরে ৬ জন ও ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে আরও ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর