শেরপুরে বার্মিজ চাকু, হেরোইন ও গাঁজাসহ আটক ৩

বগুড়ার শেরপুরের গাড়িদহ এলাকায় হাইওয়ে পুলিশ ক্যাম্পের চেকপোস্টে সন্দেহভাজন তিন মোটরসাইকেল আরোহীকে তল্লাশি চালিয়ে বার্মিজ চাকু, হেরোইন, গাঁজাসহ আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করে।

শুক্রবার(১৬ এপ্রিল) দুপুরে গাড়িদহ বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো, ধুনট উপজেলার সদর পাড়া গ্রামের মংলা সরকারের ছেলে আমিনুল ইসলাম (৩২), শাহজাহানপুর রহিমাবাদ এলাকার সাগর আহমেদের ছেলে হৃদয়(২০), মনির হোসেনের ছেলে বেলাল হোসেন (৩০)।

জানা যায়, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প গাড়িদহ এলাকায় চেকপোস্ট বাসায়। ১৬ এপ্রিল শুক্রবার দুপুরে একটি হাং মোটরসাইকেল যোগে তিন জন যাওয়ায় তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানি উল আনাম। এ সময় তাদেরকে সন্দেহ হলে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু, ৩ পুরা হেরোইন, ৩ পুরা গাঁজা, ৪টি মোবাইল পাওয়া যায়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইলসহ তাদেরকে আটক করে পুলিশ।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইসি একেএম বানি উল আনাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর