ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার হওয়া ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৬ এপ্রিল) রফিকুল ইসলাম মাদানীর রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর বলেন, রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের জন্য রিমান্ড চেয়ে গত মঙ্গলবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ৮ এপ্রিল র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী।
এর আগের দিন (৭ এপ্রিল) রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব।
বার্তাবাজার/নব