সপরিবারে আত্মহত্যার হুমকি দিলেন কাদের মির্জা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সপরিবারে বিষপানে আত্মহত্যার হুমকি দিয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ব্যক্তিগত ফেসবুক থেকে লাইভে এসে এ হুমকি দেন তিনি।

তিনি বলেন, কোম্পানীগঞ্জে যা ঘটেছে তাতে আমি শেষবারের মত বলছি ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত দেন। তা না হলে নোয়াখালী একরাম-নিজামের কাছে বিক্রি হবে। ঢাকা থেকে ডিজিএফআই-এনএসআই এর চৌকস কর্মকর্তাদের দিয়ে তদন্ত দেন।

কাদের মির্জা বলেন, সেই তদন্তে যদি আমি, আমার ভাই শাহাদাৎ, ছেলে তাশিকসহ আমার অনুসারীরা অন্যায়কারী প্রমাণিত হয় তাহলে আমরা কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই অত্যাচার আর সইবো না। হয়তো পুরো পরিবারকে বিশ খেয়ে জীবন দিতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নাই।

তিনি বলেন, আগে বলেছি আল্লাহর দিকে তাকানো ছাড়া কোনো উপায় নাই। আর এখন বলছি বিষ খেয়ে জীবন দেওয়া ছাড়া উপায় নাই। বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বিষ খেয়ে বুকের ওপর লিখে রাখব ‘সে কথা’, তা এখন বলব না।

তিনি আরও বলেন, রমজানে আমি ফেসবুক লাইভ থেকে বিরত থাকার কথা বলেছিলাম কিন্তু আমার ও আমার পরিবারের ওপর বারবার হামলা হলেও আমি কোনো প্রতিকার পাইনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর