কর্ণফুলীর চেয়ারম্যানের ইফতার-খাদ্য সামগ্রী পেল ২২ শত পরিবার
লকডাউনে আটকে পড়া, অসহায় শ্রমজীবি ও কর্মহীন ২২শত পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী দিলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে শিকলবাহা এলাকায় এসব ইফতারী খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সোলতানা।
অনুষ্ঠানে সমাজসেবক হাজী জামাল আহমদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ উদ্দীন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক, সমাজসেবক মোহাম্মদ নুর ছাফা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর আলম চেয়ারম্যান বলেন, লকডাউনে আটকে পড়া, অসহায় শ্রমজীবি ও কর্মহীন সাধারণ মানুষদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধি হিসেবে নয়, সামাজিক মানুষ হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আমি আশা করবো দেশের প্রতিটি বিত্তবানরা যেনো তাঁদের আশেপাশের গরীব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা করেন। পবিত্র রমজান মাসে যেন কোন মানুষ খাবার না পেয়ে কষ্ট না পায়।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তাবাজার/পি