কাল থেকে চলবে বিশেষ ফ্লাইট, অগ্রাধিকার পাবেন যারা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সাতদিনের লকডাউন জারি করে সরকার। এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হয়। এতে দেশে ছুটিতে আসা প্রবাসী কর্মীরা লকডাউনের কারণে আটকে যায়।

তবে বিদেশগামী কর্মীদের বিষয়টি মাথায় রেখে শনিবার (১৭ এপ্রিল) থেকে ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। যাদের টিকিট কাটা আছে তাদের নতুন করে টিকিট কাটার প্রয়োজন নেই।

যাদের ভিসা ও আকামার মেয়াদ শেষের পথে রয়েছে বিশেষ ফ্লাইটে তারাই অগ্রাধিকার পাবে। এছাড়া যারা টিকিট কেটে গত ৩ দিন ফ্লাইট বন্ধের কারণে যেতে পারেননি তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে।

এদিকে প্রবাসী কর্মীদের প্রয়োজন ছাড়া দেশে না আসার জন্য বলা হয়েছে। দেশে যারা আসবেন তাদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে এবং ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর