করোনায় প্রাণ গেল ৯০ পুলিশ সদস্যের, আক্রান্ত ২০ হাজারের বেশি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষদের সেবা, সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ৯০ জন পুলিশ সদস্য মারা গেছেন।

এছাড়াও এখন পর্যন্ত ২০ হাজার ২৯১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নারী পুলিশ সদস্য ৮৪৩ জন এবং পুরুষ সদস্য ১৯ হাজার ৪৪৮ জন। এছাড়া আনসারে ৯৫ জন ও সিভিল সদস্য রয়েছেন ৪৭৬ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানান।

সারাদেশে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের মধ্যে ১৮ জন র‌্যাব সদস্য রয়েছেন।

২০২১ সালে গত সাড়ে তিন মাসে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন পুলিশ সদস্য। দেশে করোনায় পুলিশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ২৮ এপ্রিল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর