নিম্ন আদালতে ভার্চুয়ালি ৩ কার্য দিবসে ৭২০৪ জনের জামিন

মহামারি করোনার উর্ধ্বগতিতে সারাদেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে তিন কার্যদিবসে কারাবন্দি মোট ৭ হাজার ২০৪ জন আসামিকে জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল সোমবার থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি শুরু হয়েছে।

সোমবার এক হাজার ৬০৪ জন, মঙ্গলবার তিন হাজার ২৪০ জন এবং বৃহস্পতিবার দুই হাজার ৩৬০ জন হাজতি ও অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

সর্বমোট তিন কার্যদিবসে মোট ৭ হাজার ২০৪ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন বলে জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর