কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার কালে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে (২বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি অভিযানিক দলটি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্লেদা ছুরি খাল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন (২বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জওয়ানরা নাফনদীর কিনারায় অভিযান চালায়। মিয়ানমার থেকে নাফনদী পার হয়ে কয়েকজন লোক লোকালয়ের দিকে আসতে দেখে জওয়ানরা ধাওয়া করে। এসময় পাচারকারীরা সাথে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে পরিত্যাক্ত ব্যাগ থেকে ৪লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত মাদক পরবর্তী বিনষ্টকরণের জন্য ব্যাটালিয়ন সদসরে মজুদ রাখা হয়েছে।
খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ই.এইচ.এম