জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা উপসচিব লোকমান হোসেনকে অসদাচরণের অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্ত হওয়া লোকমান আহমেদ ২৪তম বিসিএসের কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়, উপসচিব লোকমান আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন।
সাময়িক বরখাস্তের সময়কালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বার্তা বাজার/এসজে