দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন।
অভিনেত্রী কবরীর ফুসফুসের অবস্থা ভালো নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।
বিকেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় কবরীর ছেলে শাকের চিশতী বলেন, মায়ের অবস্থা খুব ভালো নয়। তার অক্সিজেন ওঠানামা করছে। এটা ভালো লক্ষণ নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।
গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন কবরী। সেখানে আইসিইউ খালি না থাকায় ৮ এপ্রিল দুপুরে থাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন কবরী। এরপর অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক-পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন কবরী।
বার্তা বাজার/এসজে