আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে অন্তর নামে এক পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার কামারগ্রাম কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অন্তর উপজেলার পানিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের বড় ছেলে।

এলাকাসূত্রে জানা গেছে, সবুজ ইসলাম পরিবার নিয়ে কামারগ্রাম কলেজপাড়া একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে বৃহস্পতিবার বিকালে অন্তর তার মায়ের সাথে পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় ভুলবশত সে পানিতে ডুবে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য ইব্রাহিম শেখ (কলম) ‘বার্তা বাজার’কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর