সিরাজদিখানে লকডাউনে দোকান খোলায় জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে পৃথক অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩হাজার ৫০০ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ ৭ হাজার টাকা জরিমানা করেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মধ্যপাড়া, জৈনসার, ইছাপুরা, বালুচর, সিরাজদিখান বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৮৬০ দন্ডবিধি ২৬৯ ধারায় মোট ৩হাজার ৫শ টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনিটরিং ও মাস্ক বিতরণ করেন এবং জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।

ছবি-বার্তা বাজার

অপর দিকে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় সাতটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে সিরাজদিখান উপজেলা প্রশাসনের অপর অংশ বৃহস্পতিবার দুপুরে তালতালা এবং ইছাপুরা বাজারে অভিযান পরিচালনা করে এই রায় দেন। ইছাপুরা বাজারের সাদ্দাম, মোক্তার হোসেন এবং তালতালা বাজারের নজরুল ইসলাম, আব্দুর রহমান, রিফাত হোসেন, জসিম উদ্দিন এবং সুজন মিয়া সব মিলিয়ে ৭ জনকে ১৮৬০ দন্ডবিধি ২৬৯ ধারায় ১ হাজার করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন, ওসি অপারেশন মো.আজাহারুল ইসলাম।

মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর