পূর্ব শত্রুতার জের ধরে ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে হামলা, আটক ২
আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে পাবনা পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুরসহ লুটপাট চালিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
বুধবার(১৪ এপ্রিল) রমজানের প্রথমদিন মধ্য রাতে পাবনা হেমায়েতপুর বুদেরহাট এলাকার পশ্চিম পাড়ায় ওয়ার্ড কাউন্সিলর শাহিন শেখের বাড়িসহ তার সর্থকদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় গতকাল রাতে পুলিশ প্রশাসন ঘটনা স্থল পরির্দশ করে মহিদুল ও শায়োম নামে দুইজনকে আটক করেছে বলে জানা গেছে।
ঘটনার পরে অত্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তাহিনতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিষেয় স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পৌর সভার নির্বাচনে কেন্দ্রিক ঝামেলার সুত্রপাত হয়। এই নির্বাচনে শাহিন শেখ বিজয়ী হয়ে প্রতিপক্ষের অপকর্মের সাথে সমর্থ না দেয়ার কারনে তার উপর ক্ষিপ্ত হয় তারা। এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আজাদ, শফি, সুমন, সায়েম শেখ, হিরক শেখের গঙ্গেরা একতৃত হয়ে এলাকায় মাদক ব্যবসাসহ সকল ধরনরে অপকর্মের সাথে সম্পৃক্ত বলে জানান তারা। (গত ৩০ মার্চ) এই সন্ত্রাসীরা ওয়ার্ড কাউন্সিলরে’র ছোট ভাই জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক শাকিল শেখসহ কাউন্সিলের উপর উপর হামলা চালায়। এসং তার ছোট ভাইকে শাকিলকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে। এই ঘটনায় শাকিল শেখ দীর্ঘদিন রাজশাহী ও ঢাকায় চিকিৎসা শেষে গতকাল বাড়িতে আসেন। এই ঘটনায় পাবনা সদর থানাতে উভয় পক্ষ দুটি অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় পুলিশ প্রশাসন দুটি অভিযোগ নথিভুক্ত করেন।
কিন্তু সেই হামলা মামলা ঘটনার রেশ কাটতে না কাটতেই সন্ত্রাসীরা আবারো পরিকল্পিত ভাবে গতকাল ১৪ এপ্রিল রাত ১১ টার দিকে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন শেখের বসত বাড়ির উপরে হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্রদিয়ে শাহিন শেখের বসত ঘরের টিনের বেড়া গেট ও ঘরের মধ্যে ব্যাপক ভাংচুর চালায়। এসম হামলাকারী সন্ত্রাসীরা প্রতিবেশি শাহিন শেখের সমর্থকের বাড়িতেও হামলা চালিয়েছে ভাংচুর করেছে তাদের কেউ মারপিট করে।
এসময় হামলাকারীরা কাউন্সিলর শাহিন শেখকে না পেয়ে তার পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালায় এবং শাহিনকে হত্যার হুমকি প্রদান করে। পরে বাড়িতে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন পরিবারে সদস্যরা। এসময় পুলিশ আসার খবরে পেয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। এই হামলার ঘটনার পরে ওয়ার্ড কাউন্সিসলর ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা হিনতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তারা। এই ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে বলে জানাছেন পুলিশ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি