সংক্রমণ উর্ধ্বমূখী হওয়ায় আবারও করোনার বিশেষ বুলেটিন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগের মত প্রতিদিন না করে প্রতি সপ্তাহে দু’দিন করে প্রচার হবে বিশেষ এই বুলেটিন।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে এক অনলাই সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, করোনাকালের শুরু থেকেই আমরা সাংবাদিকদের সহযোদ্ধা হিসেবে দেখেছি। তারাও সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে কিছু কিছু মিডিয়া সমালোচনার মাধ্যমে আমাদের মনোবল ভেঙে দিচ্ছে।
তিনি বলেন, কেউ যদি না জেনে, না বুঝে, বিস্তারিত খোঁজ না নিয়ে সমালোচনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে। তাদের বললো গঠনমূলক সমালোচনা করেন।
উল্লেখ্য, এর আগে, গত বছর গণমাধ্যম ও জনগণের কাছে করোনার সঠিক তথ্য জানাতে ‘করোনা বুলেটিন’ চালু করেছিল। পরবর্তীতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমতে থাকায় ‘করোনা বুলেটিন’ বন্ধ করে দেয়।
বার্তা বাজার/এসজে